West Bengal Elections 2026 Phase 1 Voting Live: প্রথম দফার ভোট আজ, সকাল সকালই বুথে ভোটারদের লাইন – Bengali News | West Bengal Assembly Election 2026, Phase 1 Voting LIVE Updates on 152 Constituencies, TMC BJP, Congress Latest News
সকালে বুথো ভোটারদের লাইন।Image Credit: TV9 বাংলা
ভোটবঙ্গে আজ মহারণের প্রথম দফার ভোট গ্রহণ। ১৬ জেলায় ১৫২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। গোটা উত্তরবঙ্গে আজ যেমন ভোটগ্রহণ হবে, তেমনই জঙ্গলমহল ও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায়। এই প্রতিটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল কংগ্রেস, বিজেপির। বেশ কিছু জায়গায় কংগ্রেসেরও দখল আছে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এবারের নির্বাচনে প্রথম নিয়ম তৈরি করা হয়েছে যেখানে বুথের মধ্যে ১০০ মিটারের লক্ষণরেখা থাকবে। সেখানে শুধুমাত্র ভোটাররাই দাঁড়াতে পারবেন।