দ্য লাস্ট টেন্যান্ট: ২৫ বছর পর ইউটিউবে মুক্তি পাচ্ছে বিদ্যা ও ইরফানের প্রথম ছবি
এক অদ্ভুত সমাপতন!
ইরফান খান এবং বিদ্যা বালন। বলিউড ইন্ডাস্ট্রিতে দু’জনেই ‘স্টার’-এর তকমা পেয়েছেন। দু’জনের রাশিই ক্যাপ্রিকন। তবে বিদ্যা তখনও টলিউড বা বলিউডের ‘শেরনি’ হয়ে ওঠেননি। অন্যদিকে, ইরফান বড়পর্দার ভবিষ্যৎ কিংবদন্তি। ঠিক সেই সময় অর্থাৎ ২৫ বছর আগে তাঁরা একসঙ্গে ফ্রেম শেয়ার করেছিলেন। ছবির নাম ছিল ‘দ্য লাস্ট টেন্যান্ট’। কিন্তু নানা কারণে সেই ছবি প্রেক্ষাগৃহের মুখ দেখেনি। অবশেষে ইউটিউবে মুক্তি পেল হারিয়ে যেতে বসা সেই ছবিটি। গত রাতে প্রথমবার নিজের অভিনীত সেই ছবি দেখার সুযোগ পেলেন বিদ্যা, আর ইরফানকে পর্দায় দেখে নস্টালজিক হয়ে পড়লেন।