বোমাবাজি দুই গোষ্ঠীর, জখম বিজেপি নেতা-সহ ৫
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিজেপি নেতা শুভব্রত বসু। তিনি দু’পক্ষকেই জানাতে গিয়েছিলেন, এলাকায় কোনও ঝামেলা করা যাবে না, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে৷ অভিযোগ, কথা বলার ফাঁকেই চিমাকে ছাড়াতে ফের সঞ্জয়–সহ চার পাঁচ জন মোটরবাইকে চেপে ঘটনাস্থলে গিয়ে পরপর তিনটি বোমা চার্জ করে। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন এলাকার বাসিন্দারা। অনেকেই ঘরের দরজা বন্ধ করে দেন। সেই সুযোগে চিমাকে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ বোমার স্প্লিন্টার লেগে বিজেপি নেতা শুভব্রত–সহ পাঁচ জন জখম হন। কারও পায়ে, কারও হাতে লাগে বোমার স্প্লিন্টার। স্থানীয়রাই তাঁদের দ্রুত উদ্ধার করে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান। শুভব্রত–সহ দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।