এক পিস ৮০ টাকা! আকাশছোঁয়া পদ্মের চাহিদায় ছেঁকা আম-ক্রেতার পকেটে
বিজেপি কর্মী ভাস্কর মণ্ডল, সুভাষ দাস, বিবেক দাস বলেন, ‘যে যত পারছেন পদ্ম কিনে দলের নেতা-নেত্রী এবং বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতে যাচ্ছেন।’ বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস বলেন, ‘দলের কর্মী-সমর্থকদের ভালোবাসা, উচ্ছ্বাস এতটাই যে জেলা পার্টি অফিসে পদ্মের মালা নিয়ে এসে একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করছেন।’ এক ক্রেতা বিপ্লব ঘোষের কথায়, ‘পদ্মের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় আমাদের পকেটে টান পড়েছে বৈকি।’