আতঙ্কের নাম হান্তাভাইরাস! কোভিডের মতো আরও এক অতিমারির পদধ্বনি? কী বলছে WHO?
ভয় ধরানো ‘আন্দিজ়’ স্ট্রেন
ভাইরাস বিশেষজ্ঞদের মতে, হান্তাভাইরাস মূলত ইঁদুর বা বুনো ইঁদুরের মল, মূত্র বা লালা থেকে ছড়ায়। তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ‘আন্দিজ়’ নামে এই ভাইরাসের নির্দিষ্ট একটি স্ট্রেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সূত্রে খবর, এই স্ট্রেনটি বিরল হলেও এটি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে।
২০১৮ সালে আর্জেন্টিনায় এক অনুষ্ঠানে এক ব্যক্তির মাধ্যমে ৩৪ জন সংক্রমিত হয়েছিলেন। তাঁদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছিল। ডাচ প্রমোদতরীটিতে বর্তমানে যাঁরা আক্রান্ত, তাঁদের শরীরেও এই ভয় ধরানো আন্দিজ় স্ট্রেন পাওয়া গিয়েছে।