হিংসার ঘটনায় নাম না করে দলের কর্মীকে তোপ জয়ী পদ্ম–প্রার্থীর
চন্দ্রশেখর বলেন, ‘দলের নাম করে একজন দুর্গাপুর পূর্ব কেন্দ্রে প্রভাব খাটাচ্ছেন। তাঁর চরিত্র এই কেন্দ্রের মানুষ জানেন। নির্বাচনে তিনি দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে যুক্ত ছিলেন। একটি ক্লাবে থাকেন তিনি। চিত্রালয় মাঠে একটি টাওয়ারের নিচে ওই ক্লাব।’ তাঁর অভিযোগ, ‘ওই ক্লাবের ছেলেদের ১০০ টাকার বিরিয়ানি আর রাতে মদ ও ১০০ টাকার তেল দেওয়া হলে তারা যে কোনও রাজনৈতিক দলের মিটিং–মিছিলে যায়। ওই ব্যক্তিকে নিয়ে আমি ঘুরিনি। তিনি যদি কোনও অন্যায় করেন, সেই দায়িত্ব আমি নেব না। পুলিশকে বলব ওঁকে গ্রেপ্তার করতে। আইন আইনের পথে চলবে।’