তরমুজে কী করে ঢুকল ইঁদুর মারার বিষ? ফরেনসিক রিপোর্টে ঘুরে গেল তদন্তের মোড়
গত ২৬ এপ্রিল মুম্বইয়ে তরমুজ খেয়ে ফুড পয়জ়নিংয়ের জেরে একই পরিবারের চার সদস্যর মৃত্যুর খবর এসেছিল। তরমুজ খেয়ে কী বাবে মৃত্যু হতে পারে, তা নিয়ে শুরু হয়েছিল চর্চা। গত সপ্তাহেই অবশ্য ময়নাতদন্ত করেছেন যে চিকিৎসক, তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন, ফুড পযজ়নিং নয়, বরং রাসায়নিক বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই চারজনের। বৃহস্পতিবার ফরেনসিক পরীক্ষার রিপোর্টে জানা গেল, ওই চিকিৎসকের অনুমাই ছিল সত্যি। মুম্বইয়ের ওই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে ইঁদুর মারার বিষ থেকে।