‘৩-৫ বছর ধরে এই কাজটাই করছি’, দলকে জিতিয়ে জানালেন সঞ্জু স্যামসনের - 24 Ghanta Bangla News
Home

‘৩-৫ বছর ধরে এই কাজটাই করছি’, দলকে জিতিয়ে জানালেন সঞ্জু স্যামসনের

Spread the love

খারাপ শুরু করলেও পরে দুর্দান্তভাবে কামব্যাক করেছেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপে যেই ছন্দে ছিলেন IPL শুরুর পর থেকে সেই ফর্মটা ধরে রাখতে পারেননি তিনি। কিন্তু কিছুটা ধীরে শুরু করলেও পরে দুর্দান্ত কামব্যাক। এ বার দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারানোর ম্যাচে সঞ্জু স্যামসন করলেন ৫২ বলে ৮৭ রান। তিনিই ম্যাচের সেরা। আর সেরা হয়ে জানালেন বেসিকটা ঠিক রেখেই সাফল্য পেয়েছেন তিনি।

দিল্লি ক্যাপিটালস তাদের ঘরের মাঠে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। টপ ও মিডল অর্ডার কেউই রান পাননি। পথুম নিশাঙ্কা ১৫ বলে ১৯ রান করেন। কেএল রাহুল মাত্র ১২ রান করেন। শেষের দিকে ত্রিস্তান স্টাবল (৩৮) ও সমীর রিজ়ভি (৪০) দলকে সম্মানীয় স্কোরে নিয়ে যান।

চেন্নাই সুপার কিংসের হয়ে দুটি উইকেট নেন নূর আহমেদ। একটি করে উইকেট নেন আকিল হুসেন, মুকেশ চৌধরি, গুরজাপনীত সিং ও জেমি ওভারটন। এই ম্যাচে আকিল হোসেন একটি উইকেট পেলেও তিনি ইকোনমির দিক থেকে এগিয়ে গেলেন। CricViz-এর রিপোর্ট অনুযায়ী, চলতি IPL-এ পাওয়ারপ্লে-তে সেরা ইকোনমিক আকিল হোসেনের। তাঁর গড় ৬.৪৪। এর পর রয়েছেন যথাক্রমে মহম্মদ সিরাজ, মহসিন খান, ভুবনেশ্বর কুমার।

দিল্লির কম রান তাড়া করতে নেমে শুরু হয় সঞ্জু স্যামসনের ইনিংস। তিনি ৫২ বল খেলে ৮৭ রানে অপারজিত থাকেন। ইনিংসে রয়েছে সাতটা চার ও ছয়টা ছক্কা। ১৬৭.৩১ স্ট্রাইক রেটে খেলেন তিনি। ঋতুরাজ গায়কোয়াড় ও উরভিল প্যাটেল রান না পেলেও চার নম্বরে নামা কার্তিক শর্মা ৩১ বলে ৪১ রান করে ম্যাচ ফিনিশ করেন।

ম্যাচের সেরা হয়ে সঞ্জু স্যামসন বলেন, ‘ওরা আমাকে চেট্টা বলে, কিন্তু আমার সঞ্জু কথাটা শুনতে ভালো লাগে। আমার রানের নেপথ্যে হচ্ছে বেসিকে টিকে থাকা। সেটা করতে পারলেই স্মুথ খেলা যায়। আমি এটাই গত ৩-৫ বছর ধরে করে আসছি। আমার সামনে যেই-ই আসুক না কেন আমি ঠাণ্ডা মাথায় থাকি। আমি মাঝের ওভারে যখন স্পিনারদের খেলছিলাম তখন আমি নিশ্চিত ছিলাম নিজের শট নিয়ে।’

এই ম্যাচে আর ১৩ রান করতে পারলে চলতি IPL-এ তৃতীয় সেঞ্চুরি হয়ে যেত। সেটা না পাওয়ায় আক্ষের নেই সঞ্জুর। বলেন, ‘সেঞ্চুরি সবসময় স্পেশাল। কিন্তু আমি যদি সেঞ্চুরির দিকে তাকায় তা হলে সেটা স্বার্থপরের মতো হবে। আরও কয়েকটা ম্যাচ বাকি আছে, দেখি কী হয়।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *