ভারতীয় রাজনীতিতে ভূমিকম্প! অভাবনীয় জয়ের পরে সমালোচকদের কড়া জবাব থালাপতির
‘আবেগপূর্ণ গণতন্ত্রের’ জয়
বিজয় এই সাফল্যকে তামিলনাড়ুর মানুষের ‘আবেগপূর্ণ গণতন্ত্রের’ জয় বলে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, দুর্নীতি এবং অর্থবলের শাসনকে পরাজিত করেছে সাধারণ মানুষ। এই জয়ের নেপথ্যে শিশুদেরও বিশেষ অবদান রয়েছে বলে দাবি করেছেন ৫১ বছর বয়সি এই তারকা।
নির্বাচনের আগে তিনি শিশুদের কাছে আবদার করেছিলেন, তারা যেন TVK-কে ভোট দেওয়ার জন্য তাদের বাবা-মায়ের কাছে জেদ করে বা তাঁদের বোঝায়। অভাবনীয় জয়ের পর বিজয় জানিয়েছেন, তাঁর সেই কৌশল কাজে লেগেছে। ছোটরা তাদের ভালোবাসা দিয়ে পরিবারের বাকি সদস্যদের প্রভাবিত করেছে। আগামী দিনে রাজ্যের মানুষের ভরসা অটুট রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এই অভিনেতা-রাজনীতিক।