মুখ্যমন্ত্রীর আসনে কাকে চাইছে আমজনতা
বিজেপির জয়ের পর এবার সবচেয়ে বড় প্রশ্ন— কার মাথায় উঠতে চলেছে বাংলার রাজমুকুট? আগামী ৯ মে ব্রিগেডে শপথ গ্রহণ। তার আগেই আমজনতার রায় নিল ‘এই সময়’। অধিকাংশ মানুষের দাবি, ভবানীপুর ও নন্দীগ্রামের জয়ী জননেতা শুভেন্দু অধিকারীকেই করা হোক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। তবে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তাকে হাতিয়ার করে তাঁকেও মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চাইছেন অনেকে। কেউ বলছেন সমীক ভট্টাচার্য। রাজনীতির সমীকরণের মাঝেই সাধারণ মানুষের একটাই আবেদন— যিনিই মসনদে বসুন, তিনি যেন মানুষের উন্নয়নের জন্য কাজ করেন।