জলে গেল কনোলির লড়াকু সেঞ্চুরি, পাঞ্জাবকে উড়িয়ে টেব্‌ল টপার SRH - 24 Ghanta Bangla News
Home

জলে গেল কনোলির লড়াকু সেঞ্চুরি, পাঞ্জাবকে উড়িয়ে টেব্‌ল টপার SRH

Spread the love

চলতি IPL-এ একটা সময়ে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসকে। কিন্তু সেই পাঞ্জাবই হেরে গেল টানা তিন ম্যাচে। বরং শুরুটা খারাপ করলেও দারুণ কামব্যাক করল সানরাইজ়ার্স হায়দরাবাদ। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৩ রানে দাপুটে জয় তুলে নিল SRH। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলে দলকে রানের পাহাড়ে তোলেন ঈশান কিষান (৫৫), হেনরিখ ক্লাসেনরা (৬৯)। ৪ উইকেটে ২৩৫ রান তোলে হায়দরাবাদ। ব্যাটারদের গড়ে দেওয়া মঞ্চে আগুন ঝরালেন প্যাট কামিন্সরা। রান তাড়া করতে নেমে ২০২-তে থামল পাঞ্জাব। জলে গেল কুপার কনোলির লড়াকু সেঞ্চুরি। পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল হায়দরাবাদ।

ঈশান-ক্লাসেনের ঝড়

প্রথমে ব্যাট করতে নেমে ৫৪ রানের জুটি গড়েন হায়দরাবাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। ১৩ বলে ৩৫ করে আউট হন অভিষেক। ঝোড়ো ইনিংস আসে হেডের ব্যাট থেকেও। ১৯ বলে ৩৮ করেন তিনি। এই অবস্থা থেকে ৮৮ রানের জুটি গড়েন ঈশান ও ক্লাসেন। দু’জনের ব্যাট থেকেই আসে হাফ সেঞ্চুরি।

৩২ বলে ৫৫ করে আউট হন ঈশান। ইনিংসের শেষ বল পর্যন্ত টিকে থাকেন ক্লাসেন। ৪৩ বলে ৬৯ করে ফেরেন তিনি। যোগ্য সঙ্গ দেন নীতীশ রেড্ডি (২৯*)। ৪ উইকেটে ২৩৫ রান তোলে হায়দরাবাদ।

কামিন্সের আগুনে বোলিং, পাঞ্জাবের ব্যাটিংয়ে ধস

২৩৬ রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় পাঞ্জাব। চার রানের মধ্যে ড্রেসিংরুমে ফেরেন দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। ক্যাপ্টেন শ্রেয়স আউট হন পাঁচ রান করে। ২৩-৩ স্কোর থেকে একটা প্রান্ত আগলে লড়াই চালান কুপার কনোলি। তবে বাকিদের থেকে সহায়তা পাননি। তাড়াহুড়োয় উইকেট ছুড়ে দিয়ে আসেন মার্কাস স্টোইনিস (২৮), সূর্যাংশ শেজ (২৫)।

জলে গেল কনোলির লড়াকু সেঞ্চুরি

ওয়ান ম্যান আর্মি হয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান কুপার কনোলি। শেষ ওভারে শিবং কুমারের বলে চার মেরে ৫৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ বলে ১০৭ রানে। সাতটি বাউন্ডারি ও আটটি ছক্কা ছিল তাঁর এই লড়াকু ইনিংসে। চলতি IPL-এ এটা দ্বিতীয় সেঞ্চুরি ছিল তাঁর। ৭ উইকেটে ২০২ রানে থামে পাঞ্জাব। দু’টি করে উইকেট নেন কামিন্স ও শিবং।

পয়েন্ট তালিকায় অবস্থান

ম্যাচ জিতে লিগ টেব্‌লে শীর্ষে উঠে এল হায়দরাবাদ। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে পাঞ্জাব। ১২ পয়েন্ট নিয়ে তিন থেকে পাঁচে রয়েছে যথাক্রমে RCB, RR ও GT। ফলে জমে গেল খেতাবি লড়াই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *