কোথা থেকে এল এত জমির নথি? দুষ্মন্তকে চিঠি বিস্তের - 24 Ghanta Bangla News
Home

কোথা থেকে এল এত জমির নথি? দুষ্মন্তকে চিঠি বিস্তের

Spread the love

মঙ্গলবার সকালে খড়িবাড়িতে রাস্তার ধারে শতাধিক জমির নথি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই নথিগুলো খড়িবাড়ি ব্লক ভূমি সংস্কার দপ্তর থেকে বাইরে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ সেখানে পৌঁছয়। রঞ্জনা বর্মন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘হঠাৎই দেখি রাস্তায় প্রচুর দলিল পড়ে রয়েছে। সরকারি সিল দেওয়া নথিও দেখেছি। এগুলো জাল হতে পারে।’ কোথা থেকে এই নথি এল, কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, এ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি জমি বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল বলে তৃণমূল বিরোধীদের আশঙ্কা। তাঁদের অনুমান, এর সঙ্গে প্রশাসন ও তৃণমূল নেতৃত্বের যোগ থাকতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *