ছড়াচ্ছে ভয়ঙ্কর মারণ ভাইরাস, বড় বড় জাহাজে বাড়ছে সংক্রমণ... - 24 Ghanta Bangla News
Home

ছড়াচ্ছে ভয়ঙ্কর মারণ ভাইরাস, বড় বড় জাহাজে বাড়ছে সংক্রমণ…

Spread the love

কী কী উপসর্গ দেখা যাচ্ছে এই ভাইরাসের সংক্রমণে?

এর প্রাথমিক লক্ষণ অনেকটা ফ্লুর মতো। ফলে অনেকেই প্রাথমিক পর্যায়ে তা ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ জ্বর বলে মনে করেন। এ ছাড়াও পেশিতে ব্যথা, মাথাব্যথা, অল্পেতেই ক্লান্তি, বমি এই লক্ষণগুলি দেখা যায়। তবে অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যাও হতে পারে, যাকে বলা হয় Hantavirus Pulmonary Syndrome (HPS)। চিকিৎসকরেরা জানিয়েছেন, মূলত ইঁদুর থেকে ছড়াচ্ছে এই ভাইরাস। কিছু দিনের মধ্যেই ভয়ঙ্কর আকার নিতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

কেন ক্রুজেই এই সংক্রমণ ছড়াচ্ছে?

বিশেষজ্ঞদের মতে, বড় বড় জাহাজের কার্গোতে দীর্ঘদিনের জন্য খাবার মজুত থাকে। সেখানে ইঁদুর বা রোডেন্ট জাতীয় প্রাণীরা বাসা বাঁধে এবং ভাইরাস ছড়ায়। ক্রুজ়ের অনেক যাত্রী ও কর্মী একসঙ্গে থাকেন এবং ওই খাবার খাওয়ার ফলে তাঁদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বলেই মনে করছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই রোগ বিরল হলেও অত্যন্ত মারাত্মক। কোভিড ১৯-এর থেকেও HPS-এর মৃত্যুহার বেশি এবং আরও চিন্তার ব্যপার হলো এর নির্দিষ্ট কোনও অ্যান্টিভাইরাল ওষুধ নেই। শ্বাসকষ্ট বা ফুসফুসে এই ভাইরাসের সংক্রমণ হলে অক্সিজেন সাপোর্টই একমাত্র ভরসা, এমনটাই মনে করছেন চিকিৎসকরা। সারা বিশ্বে ভ্রমণের বিষয়েও বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।

কী কী সতর্কতা নেওয়া জরুরি?

জাহাজগুলিতে পেস্ট কন্ট্রোল ব্যবস্থা আরও উন্নত করতে বলা হয়েছে। পরিষ্কার, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্টোরেজ খাবারকে সঠিক ভাবে সংরক্ষণ করা উচিত এবং কেউ ভ্রমণের পর যদি ফ্লুর মতো গুরুতর উপসর্গ দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *