'রাতের বেলাতেই পাল্টি ...' বিজেপি জিততেই কাদের খোঁচা দিলেন কিঞ্জল নন্দ? - Bengali News | Kinjal Nanda Post on Tollywood Industry after elections result - 24 Ghanta Bangla News
Home

‘রাতের বেলাতেই পাল্টি …’ বিজেপি জিততেই কাদের খোঁচা দিলেন কিঞ্জল নন্দ? – Bengali News | Kinjal Nanda Post on Tollywood Industry after elections result

Spread the love

গত দু’বছরে বারবার বদলেছে বাংলার রাজনীতির রঙ, আর সেই রঙের আঁচ এসে লেগেছে স্টুডিওপাড়ার অন্দরেও। এতদিন যা ছিল কানাকানি, আজ রাজ্যের ক্ষমতার পালাবদলে তা প্রকাশ্যে। গত কয়েক বছরে টলিউডের একাংশের বিরুদ্ধে যে ‘ভয়’ আর ‘বয়কট’-এর সংস্কৃতির অভিযোগ উঠছিল, এবার তা নিয়ে সরাসরি মুখ খুললেন অভিনেতা তথা তিলোত্তমা কাণ্ডে প্রধান প্রতিবাদী মুখ কিঞ্জল নন্দ।

সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে কিঞ্জল জানিয়েছেন, বিগত দুই বছর ধরে তাঁকে কেরিয়ারে কত প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। ইন্ডাস্ট্রির বেশ কিছু প্রভাবশালী মানুষের কাছ থেকে তাঁকে শুনতে হয়েছে এক অদ্ভুত বাক্য, “তোকে নিলে একটু চাপ আছে!” কিন্তু কীসের এই চাপ? কিঞ্জল তাঁর পোস্টে স্পষ্ট করে দিয়েছেন, সেই চাপ ছিল মূলত রাজনৈতিক আনুগত্যের। যারা শাসকের সুরের সঙ্গে সুর মেলাতে পারেননি, তাঁদের জন্য টলিউডের দরজা কীভাবে পরোক্ষভাবে বন্ধ করে দেওয়া হচ্ছিল, কিঞ্জলের লেখায় সেই ইঙ্গিতই স্পষ্ট।

নিজের পোস্টে কিঞ্জল পুরনো দিনের সেই বঞ্চনার কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, তাঁকে কাস্ট করার ইচ্ছা থাকলেও অনেক পরিচালক বা প্রযোজক পিছিয়ে আসতেন কেবল ‘উপরতলার’ ভয়ে। কিন্তু আজ সময় বদলেছে। রাজ্যে নতুন সরকার আসতেই সেই ‘চাপ’ যেন কর্পূরের মতো উবে গিয়েছে।

ঠিক লিখেছেন কিঞ্জল?

ফেসবুক পোস্টে কিঞ্জল লেখেন, ”গত দুই বছরে অনেক কিছু শুনেছি,কয়েকজন ইন্ডাস্ট্রির লোক বলেছিলেন তোকে রাখলে একটু চাপ আছে, বুঝিস ই তো,হল পাব না। মেনে নিয়েছিলাম ।এমনকি নিজের অভিনয় করা ছবিতেও এক প্রকার ব্রাত্য থেকেছি ।মেনে নিয়েছিলাম ।কোনও অভিযোগ করিনি ।কোনো মিডিয়া র কাছেও যাইনি । প্রতিষ্ঠান বিরোধী আন্দোলন করেছিলাম,এটাই প্রাপ্য ছিলো ।কিন্তু সমস্যাটা হচ্ছে , কাল রাত থেকেই দেখছি, তাদের কয়েকজন খুব সাম্যের কথা বলছে ,সবাইকে নিয়ে কাজ করার কথা বলছে ।বলছি একটু সকাল হতে দিন, রাতের বেলাতেই পাল্টি খাচ্ছেন ।তাদের অনেকে আবার এখন অভয়া আন্দোলনের ছবি পোস্ট করছেন,যে তারাও নাকি আন্দোলনে ছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *