চ্যালেঞ্জ–প্রত্যাশার পাহাড় নতুন সরকারের কাছে - 24 Ghanta Bangla News
Home

চ্যালেঞ্জ–প্রত্যাশার পাহাড় নতুন সরকারের কাছে

Spread the love

স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্র

বাম জমানার তুলনায় স্বাস্থ্য পরিষেবার কিছুটা উন্নতি হলেও সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ উঠত বিগত সরকারের আমলে। কয়েকটি হাতে গোনা হাসপাতাল ছাড়া বেশির ভাগ রাজ্য সরকারি হাসপাতালই ধুঁকছে বলে অভিযোগ সাধারণ মানুষের। এসএসকেএমের মতো যে ক’টি হাসপাতালে পরিষেবা ‘উন্নত’, সেখানে বেড পাওয়া দুর্লভ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার উপরে ডাক্তার, নার্স না থাকা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির ভগ্ন দশা পরিবর্তনের আশা করছেন অনেকেই। তেমনই আবার শিক্ষাক্ষেত্রে নিয়মিত এবং দুর্নীতিহীন নিয়োগ এক দিকে যেমন মানুষের প্রত্যাশা, তেমনই চ্যালেঞ্জ নতুন সরকারের কাছেও। পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক তহবিলও প্রায় তলানিতে। বহু নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হলেও সেখানে কোনও নিয়োগ হয়নি, অর্থ বরাদ্দও হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *