‘চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলে, চুলের মুঠি ধরে…’, ভবানীপুরে শুভেন্দুর বিরুদ্ধে ভোটচুরির অভিযোগে সরব ফিরহাদ কন্যা
ভোটচুরির অভিযোগ নিয়ে অবশ্য শুভেন্দু কিছুই বলেননি। জয়ের সার্টিফিকেট হাতে তিনি শুধু বলেন, ‘ভবানীপুরে আমাকে যাঁরা জিতিয়েছেন, তাঁদের প্রণাম জানাই।’ অমুসলিম ভোটে জয়ের প্রসঙ্গও এ দিন স্মরণ করান শুভেন্দু। তিনি বলেছেন, ‘হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের আমি প্রণাম জানাই। ভবানীপুরে মুসলিমরা আমাকে ভোট দেননি।’