চেন্নাইয়ে বাজিমাত ২ মহিলার! তাবড় তাবড় নেত্রীদের ধরাশায়ী করা TVK-র এই প্রার্থীদের চেনেন?
তামিলনাড়ুর নির্বাচনে বাজিমাত করলেন TVK-র দুই মহিলা প্রার্থী। এম আর পল্লবী (৩৬) এবং জে কামাক্ষী (৪৪) মহিলা প্রার্থী হিসেবে জয়ের মুখ দেখেছেন চেন্নাইয়ে। তিরু ভি কা নগর কেন্দ্র থেকে ২২,৩৩৩ ভোটে জয়ী হয়েছেন পল্লবী। কামাক্ষী জয়ী হয়েছেন পল্লভরম কেন্দ্র থেকে ৫৪,৬৯৩ ভোটের ব্যবধানে। দুই মহিলা প্রার্থীই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।