TMC Party Office Capture: বাম বিদায়ের ছবি ফিরছে ২৬-এ? দুপুরেই দখল পার্টি অফিস - Bengali News | TMC Party Office Capture by BJP in Bankura Kotulpur - 24 Ghanta Bangla News
Home

TMC Party Office Capture: বাম বিদায়ের ছবি ফিরছে ২৬-এ? দুপুরেই দখল পার্টি অফিস – Bengali News | TMC Party Office Capture by BJP in Bankura Kotulpur

Spread the love

কোতুলপুর: গণনা শেষ হয়নি। তবে জয়ের আশ্বাস বোধহয় পেয়ে গিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। জায়গায়-জায়গা এখনই আবির মজুত করে রাখা হয়েছে। এমনকী, দিল্লির সদর দফতরেও উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের। এর মধ্যেই বাঁকুড়ার কোতুলপুরের খিরি গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করল বিজেপির। পার্টি অফিসের মাথায় উঠে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, কোতুলপুর বিধানসভা কেন্দ্রের খিরি গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করল বিজেপি। তৃণমূলের দলীয় কার্যালয়ের দেওয়ালে থাকা লেখা মুছে সেই কার্যালয়ের ওপর বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। পাশাপাশি গেরুয়া আবির খেলায় মেতে উঠেছেন তাঁরা।

প্রসঙ্গত, ২০১১ সালে বামেরা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পার্টি অফিস দখলের ছবি প্রায় সকলের দেখা। জেলায়-জেলায় এমন প্রচুর পার্টি অফিস সিপিএম-এর দখলের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বছর ফেরের পর দেখা গেল সেই একই ছবি। কিন্তু পালা বদলে গেল। এখনও বিজেপি জেতেনি। তবে, তৃণমূলের পার্টি অফিস দখল করা শুরু করেছে তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *