IPL 2026, KKR : বিধ্বস্ত হায়দ্রাবাদ, স্পিন মন্ত্রেই জয়ের হ্যাটট্রিক কেকেআরের! - Bengali News | Varun Chakaravarthy and Rinku Singh Star in Kolkata's Comeback Trail - 24 Ghanta Bangla News
Home

IPL 2026, KKR : বিধ্বস্ত হায়দ্রাবাদ, স্পিন মন্ত্রেই জয়ের হ্যাটট্রিক কেকেআরের! – Bengali News | Varun Chakaravarthy and Rinku Singh Star in Kolkata’s Comeback Trail

Spread the love

কলকাতা : প্রথমে টানা হার, এবার টানা জয়। কেকেআরের (Kolkata Knight Riders) আইপিএল ২০২৬ (IPL 2026) যাত্রাকে ব্যক্ত করতে গেলে এভাবেই করতে হয়। প্রথমে টানা ৫ ম্যাচে হার, সেখান থেকে টানা ৩ ম্যাচে জয়। প্লে-অফ এখনও অনেক দূরে হলেও আস্তে আস্তে স্বপ্ন দেখতে শুরু করেছে টিম কেকেআর। রবিবার ৭ উইকেটে হারিয়েছে হায়দরাবাদকে (Sunrisers Hyderabad)।

টসে জিতে প্রথমে ব্যাট করে একসময় ৯ ওভারের মধ্যেই ১০৫/২ ছিল হায়দরাবাদের স্কোর। সেখান থেকে বাকি নয় উইকেট পড়ল ৬০ রানের মধ্যে। সর্বোচ্চ স্কোর করলেন ট্র্যাভিস হেড (২৮ বলে ৬১)। ঈশান কিষান করলেন ২৯ বলে ৪২ রান। বরুণ চক্রবর্তী (৩/৩৬), নারিন (২/৩১) ও কার্তিক ত্যাগীর (২/৩০) দাপটে ১৬৫ রানেই অল আউট হয়ে গেল সানরাইজার্স।

জবাবে ব্যাটে নেমে শুরু থেকে মারা শুরু করলেও জলদিই আউট হয়ে যান ফিন অ্যালেন (২৯)। তারপর থেকেই নাইট ইনিংস শক্ত করার দায়িত্ব নেন অধিনায়ক অজিঙ্ক রাহানে (৪৩) ও অঙ্গকৃষ রঘুবংশী (৫৯)। শেষে ১১ বলে ২২ রানের ইনিংস খেলে কেকেআরকে ১০ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন রিঙ্কু সিং। এই জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে কেকেআর।

ম্যাচ জিতে দলের বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো ও টিম সাউদিকে কৃতিত্ব দিলেন কেকেআর ক্যাপ্টেন রাহানে। তাঁর কথায়,”ওঁরা (ব্র্যাভো ও সাউদি) খুব পরিশ্রমী। অনুশীলনে অনেক কথা বলে বোলারদের সঙ্গে। পরিকল্পনা করে। কৌশল তৈরী করে কাজেও লাগায়। আজ আমরা বোলিংয়ের সময় ভাল বল করেছি। স্পিনাররা খুব ভাল বল করেছে।” যদিও প্লে-অফ এখনও অনেক দূর কিন্তু কেকেআর এই অবস্থা থেকে টানা জিততে থাকলে প্লে-অফের রাস্তা খুব একটা কঠিন হবে না নাইটদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *