মৌরিনহোর কোচিংয়ে খেলার স্বপ্নভঙ্গ কেপ ভের্দের তরুণের, ডাচ তারকাকে সই করাল রিয়াল - 24 Ghanta Bangla News
Home

মৌরিনহোর কোচিংয়ে খেলার স্বপ্নভঙ্গ কেপ ভের্দের তরুণের, ডাচ তারকাকে সই করাল রিয়াল

Spread the love

কেপ ভের্দের তারকাকে নয়, অভিজ্ঞতার উপর ভরসা

কয়েক দিন আগেই কেপ ভের্দের (Cape Verde) মিডফিল্ডার সিডনি লোপেজ় কাবরাল (Sidny Lopez Cabral) জানিয়েছিলেন, বিশ্বকাপ চলাকালীন তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন রিয়াল কোচ জোসে মৌরিনহো (Jose Mourinho)। সেই মন্তব্যের পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল, কেপ ভের্দের এই তরুণ ফুটবলার হয়তো রিয়ালের নজরে রয়েছেন।

চলতি বিশ্বকাপের অন্যতম আবিষ্কার সিডনি। শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্তিনার (Argentina) বিরুদ্ধে তাঁর দুর্দান্ত বাঁক নেওয়া শট থেকে করা গোল কেপ ভের্দেকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। সেই ম্যাচ অতিরিক্ত সময় পর্যন্ত গড়িয়েছিল, যদিও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় কেপ ভের্দে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *