Diamond Harbour Election Results 2026 LIVE: ‘অভিষেক-গড়’ ডায়মন্ড হারবারে কি জমি ধরে রাখবে তৃণমূল – Bengali News | Diamond Harbour Election Results 2026 LIVE Counting and Updates in Bengali on West Bengal Assembly poll MLA winner party TMC BJP CPIM Congress latest news today
হুগলি নদীর ধারে অবস্থিত এই কেন্দ্র বর্তমান রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকার মধ্যে পড়ে এই কেন্দ্র। সিপিএমের পাশাপাশি এই কেন্দ্রে কংগ্রেসের জনপ্রিয়তাও ছিল একসময়। তবে আপাতত ঘাসফুলের শক্ত ঘাঁটি বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ঐতিহাসিক প্রেক্ষাপট
এক সময় এই অঞ্চলটি ‘হাজিপুর’ নামে পরিচিত ছিল। পর্তুগীজ জলদস্যুদের ব্যাপক আনাগোনা ছিল এই এলাকায়। এটাই ছিল তাঁদের ঘাঁটি। এখান থেকে সহজেই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারত। ব্রিটিশ শাসনকালে এই জায়গার গুরুত্ব বৃদ্ধি পায়। ব্রিটিশরা এর প্রাকৃতিক বন্দর এবং গভীর জলের কারণে এর নাম দেয় ‘ডায়মন্ড হারবার’। মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজগুলো কলকাতায় প্রবেশের আগে এই এলাকাতেই নোঙর করত। বর্তমানে ডায়মন্ড হারবার দক্ষিণবঙ্গের একটি প্রধান মহকুমা শহর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ঐতিহাসিক ধ্বংসাবশেষ আজও খুঁজলে পাওয়া যায় এই এলাকায়।
ভৌগোলিক চিত্র
ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার পুরসভা, বাসুলডাঙা, বোলসিদ্ধি কালীনগর, দেরাক, হরিনডাঙা, কানপুর ধনবেড়িয়া, মশাট ও পারুলিয়া গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। ডায়মন্ড হারবার-১ ব্লক এবং কামারপোল, খোরদো, মাথুর, নূরপুর, পাটরা এবং সরিসা গ্রাম পঞ্চায়েতও এর অন্তর্গত।
২০২৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী
তৃণমূল- পান্নালাল হালদার
বিজেপি: দীপক হালদার
বাম জোট: সমর নাইয়া
কংগ্রেস: গৌতম ভট্টাচার্য