নর্দমা থেকে মিলল চার সন্তান খুনে অভিযুক্ত মায়ের দেহ
আম্বেদকর নগর জেলার পুলিশ সুপার প্রাচী সিং জানিয়েছেন, CCTV-এর ফুটেজ খতিয়ে দেখেই মহিলার দেহের খোঁজ পাওয়া যায়। তিনি জানান, ওই মহিলার খোঁজ পেতে একাধিক দল গঠন করা হয়েছিল। রবিবার সন্ধ্যায় এলাকার একটি নর্দমা থেকে উদ্ধার হয় নাজিয়ার দেহ। ওই মহিলার স্বামী নিয়াজ সৌদি আরবে কাজ করেন। তাঁর কাছেও নাজিয়ার ছবি পাঠানো হয়েছিল। নিয়াজ ছবি দেখে স্ত্রীকে সনাক্ত করেছেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার।