‘সূর্যাস্তের পর ঘটবে মিরাকল, কেন্দ্র ছাড়বেন না’! কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার - 24 Ghanta Bangla News
Home

‘সূর্যাস্তের পর ঘটবে মিরাকল, কেন্দ্র ছাড়বেন না’! কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

Spread the love

কলকাতা: সোমবার সকাল থেকে ভোট গণনার যে প্রাথমিক ট্রেন্ড সামনে আসছে, তাতে ১৮০-রও বেশি আসনে এগিয়ে থেকে জয়ের গন্ধ পেতে শুরু করেছে গেরুয়া শিবির। অন্যদিকে, শাসক দল তৃণমূলের …

কলকাতা: সোমবার সকাল থেকে ভোট গণনার যে প্রাথমিক ট্রেন্ড সামনে আসছে, তাতে ১৮০-রও বেশি আসনে এগিয়ে থেকে জয়ের গন্ধ পেতে শুরু করেছে গেরুয়া শিবির। অন্যদিকে, শাসক দল তৃণমূলের আসন সংখ্যা ১০০-র নিচে নেমে যাওয়ার আশঙ্কায় যখন রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য, ঠিক তখনই ময়দানে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর সাড়ে ১২টা নাগাদ এক ভিডিও বার্তায় তিনি দলের প্রার্থী এবং কর্মীদের ভেঙে না পড়ার পরামর্শ দিয়ে স্পষ্ট জানালেন, শেষ হাসি তৃণমূলই হাসবে। (Mamata Banerjee Reaction)

বিজেপির এই বিপুল লিডকে ‘পরিকল্পিত’ বলে আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এজেন্টদের সতর্ক করেছেন। তিনি বলেন, “দয়া করে কোনও প্রার্থী বা কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির একটা পরিকল্পনা। আমি আগে থেকেই বলেছিলাম, ওদের এগিয়ে থাকা আসনগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে।”

তৃণমূল নেত্রীর অভিযোগ, কল্যাণী-সহ একাধিক জায়গায় ইভিএম মেশিনে কারচুপি ধরা পড়েছে। তিনি দাবি করেন, এমন সাতটি মেশিন পাওয়া গিয়েছে যেগুলোর তথ্যে কোনও মিল নেই। কমিশন ইচ্ছাকৃতভাবে তৃণমূলের এগিয়ে থাকা ১০০-র বেশি আসনের তথ্য গোপন করছে বলেও তোপ দাগেন তিনি।

কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে কড়া আক্রমণ

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কমিশন নিজের ইচ্ছামতো ‘খেলছে’। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে ব্যবহার করে তৃণমূলের ওপর অত্যাচার চালানো হচ্ছে এবং অফিস দখল করা হচ্ছে বলেও দাবি তাঁর। তাঁর কথায়, “আমাদের পুলিশরা মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর হয়ে কাজ করছে।”

“আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব”

দলের কর্মীদের উজ্জীবিত করতে মমতা মনে করিয়ে দেন যে, গণনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ১৮-১৯ রাউন্ডের গণনার শেষে পরিস্থিতির আমূল পরিবর্তনের আশ্বাস দিয়ে তিনি বলেন, “মনখারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। সবে তিন-চার রাউন্ড হয়েছে। ওয়েট অ্যান্ড ওয়াচ। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *