সচিন তেন্ডুলকর বাবা হিসেবে কেমন? মুখ খুললেন মেয়ে সারা তেন্ডুলকর
সারা বলেন, ‘পড়াশোনার ক্ষেত্রে মা অত্যন্ত কঠোর ছিলেন। অন্যদিকে সচিন তেন্ডুলকর গুরুত্ব দিতেন জীবনবোধ ও আদবকায়দার উপর।’ সারার কথায়, ‘কোথায় কেমন আচরণ করতে হবে, কী ধরনের পোশাক পরতে হবে— এই বিষয়ে বাবা ভীষণ নজর দিতেন। বাবা সবসময়ে বলতেন, নিজের স্বাধীনতা ও স্বাধিকারকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করো।‘ মজার ছলে সারা জানান, ভাই অর্জুন তেন্ডুলকর অনেক বেশি সুবিধা পেয়েছেন। সারার কথায়, ‘আমি যে হেতু বড়, তাই আমাকে অনেকটা লড়াই করতে হয়েছে। আর আমার ভাই সেই লড়াইয়ের সুফল ভোগ করেছে।’