শুভেন্দুর কপালে চিন্তার ভাঁজ? চতুর্থ রাউন্ডে ৮ হাজার লিড মমতার - 24 Ghanta Bangla News
Home

শুভেন্দুর কপালে চিন্তার ভাঁজ? চতুর্থ রাউন্ডে ৮ হাজার লিড মমতার

Spread the love

কলকাতা: ভবানীপুরের মহারণে প্রতি মুহূর্তে বদলাচ্ছে দৃশ্যপট। তৃতীয় রাউন্ডে যেখানে লড়াই ছিল কাঁটায় কাঁটায়, চতুর্থ রাউন্ডের গণনা শেষ হতেই সেখানে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। বিজেপি প্রার্থী শুভেন্দু …

কলকাতা: ভবানীপুরের মহারণে প্রতি মুহূর্তে বদলাচ্ছে দৃশ্যপট। তৃতীয় রাউন্ডে যেখানে লড়াই ছিল কাঁটায় কাঁটায়, চতুর্থ রাউন্ডের গণনা শেষ হতেই সেখানে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে কয়েক যোজন পিছনে ফেলে নিজের গড়ে ফের একবার রাজকীয়ভাবে কামব্যাক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফার শেষে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ব্যবধান একলাফে কয়েক গুণ বাড়িয়ে নিয়েছেন তিনি। (Bhabanipur Election Results 2026 Fourth Round)

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চতুর্থ রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ১৭,২৪৪। অন্যদিকে, তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী পেয়েছেন মাত্র ৮,৭৬২ ভোট। অর্থাৎ, এই দফার গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ৮,৪৮২ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে গিয়েছেন। উল্লেখ্য, তৃতীয় রাউন্ড শেষে এই ব্যবধান ছিল মাত্র ৮৯৮। মাত্র এক রাউন্ডের ব্যবধানে এই বিপুল লিড তৃণমূল শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুরের ডার্বিতে এই ‘আট হাজারি’ লিড অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুরুতে শুভেন্দু অধিকারী কড়া টক্কর দিলেও চতুর্থ রাউন্ডে মমতার এই উত্থান ইঙ্গিত দিচ্ছে যে, এলাকার মূল ভোটব্যাংক তৃণমূল নেত্রীর পক্ষেই রায় দিচ্ছে। যদিও এই কেন্দ্রে আরও বেশ কয়েক রাউন্ডের গণনা বাকি, তবুও প্রাথমিক এই ট্রেন্ড মমতার জয়ের পথকে অনেকটাই প্রশস্ত করে দিল বলে মনে করা হচ্ছে। এখন দেখার, পরবর্তী রাউন্ডগুলিতে শুভেন্দু এই ব্যবধান কমিয়ে আনতে পারেন কি না, নাকি ব্যবধান আরও বাড়িয়ে নিজের জয় সুনিশ্চিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *