ইরানের দেওয়া প্রস্তাবের জবাব দিয়েছে আমেরিকা,পর্যালোচনা করছে তেহরান
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল আমেরিকা। তাদের সঙ্গে ইরানে হামলা চালায় ইজ়রায়েল। তবে এখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষবিরতি চলছে। কিন্তু তাদের মধ্যে দ্বিতীয় বার বৈঠক করার কথা থাকলেও তা ভেস্তে যায়।
এরই মধ্যে, যুদ্ধবিরতির একটি দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে ওয়াশিংটনের কাছে একটি ১৪ দফার প্রস্তাব পেশ করেছিল তেহরান। ওই প্রস্তাবের লক্ষ্য সামগ্রিকভাবে সংঘাতের ইতি টানা। তবে প্রস্তাব দেওয়ার পরেও ইরানকে হুমকি দেন ট্রাম্প।