পিছনে লেখা Ex Army, কার গাড়ি ঢুকল ভিতরে! – Bengali News | Whose car entered strong room Ex army written on it
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে একটি গাড়িকে ঘিরে উত্তেজনা ছড়ায় রবিবার সকালে। অভিযোগ, গাড়ির পিছনে এক্স আর্মি লেখা ছিল। আর ড্যাশবোর্ডে ছিল বিজেপির প্রতীক। আর তা নিয়েই গোলমালের সূত্রপাত। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের সামনে দিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে, অথচ কেউ কিছুই বলেনি। পরে সেই গাড়িটি বেরিয়ে যেতে দেখা যায়।