Canning Shootout: দুম করে গুলির শব্দ শোনা গেল… সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো - 24 Ghanta Bangla News
Home

Canning Shootout: দুম করে গুলির শব্দ শোনা গেল… সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো

Spread the love

ভোট গণনার আগেই রণক্ষেত্র ক্যানিং। বিজেপি কর্মীদের বাড়িতে চলল তাণ্ডব। শূন্যে গুলিবর্ষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট গণনার ঠিক ২৪ ঘণ্টা আগে ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা অঞ্চলের মধুখালি এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। ইটখোলা অঞ্চলের তৃণমূল সভাপতি ইন্দ্রজিৎ সর্দার ও তাঁর অনুগামীরা মধুখালী এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা লাঠি, রড এবং বন্দুকের বাঁট দিয়ে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে। ভাঙচুর চালানো হয় আসবাবপত্রেও। ঘটনায় গুরুতর আহত হন দীপিকা নস্কর ও কবির কৃষ্ণ হালদার নামে দুই বিজেপি কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *