Team India : আকাশ-হর্ষিতের চোটে সিঁদুরে মেঘ, জোড়া সিরিজে নেই কেকেআরের দুই পেসার! - Bengali News | Major Setback as Akash Deep & Harshit Rana Sidelined for England Tour - 24 Ghanta Bangla News
Home

Team India : আকাশ-হর্ষিতের চোটে সিঁদুরে মেঘ, জোড়া সিরিজে নেই কেকেআরের দুই পেসার! – Bengali News | Major Setback as Akash Deep & Harshit Rana Sidelined for England Tour

Spread the love

Harshit Rana and Akash Deep Ruled Out of Upcoming International Series Due to InjuriesImage Credit: Getty Images

কলকাতা : আইপিএলের (IPL 2026) পরেই এক গুচ্ছ আন্তর্জাতিক সিরিজ (International Series) খেলতে চলেছে ভারত (Team India)। সেখানে যেমন রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ (Test series), তেমনই রয়েছে ইংল্যান্ড (England) সফর। কিন্তু এর মধ্যেই চোট সংক্রান্ত দুঃসংবাদ ভারতীয় দলে। দুই পেসার আকাশ দীপ (Akash Deep) ও হর্ষিত রানাকে (Harshit Rana) পাবে না ভারত, জানানো হয়েছে একটি সূত্র মারফত। তাঁরা কবে জাতীয় দলে ফিরবেন, তাও ঠিকমতো বলা সম্ভব নয়।

২০২৬ আইপিএলে দুজনেই ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য। চোটের কারণে ম্যাচ খেলতে পারেননি তাঁরা। ইতিমধ্যে রিহ্যাবে রয়েছেন আকাশ দীপ। আবার, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই হাঁটুতে চোট পান হর্ষিত। পরে অস্ত্রোপ্রচারও হয় তাঁর। তিনিও এই মুহূর্তে খেলার অবস্থায় নেই। প্রায় ৩ মাসের উপরেই দলের বাইরে দুজন।

পিটিআই মারফত বোর্ডের এক সূত্রের মত,”আকাশ ও হর্ষিত – দুজনের রিহ্যাবই ঠিকভাবে চলছে। তবে, এই মুহূর্তেই ওরা ম্যাচ ফিট হওয়ার মতো অবস্থায় নেই। তার জন্য এখনও অনেক পথ বাকি। এই দুই সিরিজ অর্থাৎ, আফগানিস্তান ও ইংল্যান্ড – দুই সিরিজেই ওদের খেলার সম্ভাবনা নেই। আপাতত ওদের অনুশীলন চলছে। জগিং, হালকা ও জোরে দৌড়ের মতো অনুশীলন করছে। চিকিৎসকের অনুমতি ছাড়া ওদের এই মাঠে নামা বারণ। কবে ওরা মাঠে ফিরবে তা এই মুহূর্তে বলা মুশকিল।”

বিগত কয়েক বছর ধরেই আইপিএল ও ভারতীয় ক্রিকেট – দুইয়ের প্রধান অস্ত্র হয়ে উঠছিলেন হর্ষিত রানা। তাঁর উপরে ভরসা রাখা শুরু করেছিল বিসিসিআই। ২০২৫ এ হর্ষিত ছিলেন ভারতের হয়ে অন্যতম সফল বোলারদের মধ্যে একজন। আবার, বাংলার হয়েও ভাল পারফরম্যান্স করেছিলেন আকাশ দীপ। গত বছরেও ইংল্যান্ড সিরিজে ভাল বোলিং করছিলেন এই বঙ্গতনয়। এই মুহূর্তে দুজনেই কবে ফিরবেন, তা বলা না গেলেও আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই মাঠে দেখা যাবে দুই গুরুত্বপূর্ণ বোলারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *