SRH-কে উড়িয়ে জয়ের হ্যাটট্রিক KKR-এর
প্রথম ছয় ম্যাচে পাঁচটায় হার। তবে শেষ দুই ম্যাচে জিতে ছন্দে ফিরেছিল KKR। রবিবারও জয়ের ধারা বজায় রাখল নাইটরা। সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে সাত উইকেটে দাপুটে জয় তুলে নিল KKR। চলতি IPL-এ জয়ের হ্যাটট্রিক করে ফেলল তারা। প্রথমে ব্যাট করে ১৬৫ রানে অলআউট হয়ে যায় SRH। জবাবে অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশীর ইনিংসে ভর করে ৭ উইকেটে জয় তুলে নেয় KKR। প্লে-অফে যাওয়ার দৌড়ে টিকে রইল নাইটরা।