Medical Shop strike: দেশজুড়ে ২০ মে বন্ধ থাকবে ওষুধের দোকান – Bengali News | Drug stores to remain closed nationwide on May 20
করোনার (corona) সময় প্রয়োজনীয় ওষুধ বাড়ি-বাড়ি পৌঁছে দিতে ই-ফার্মাসি (E-Pharmacies) ব্যবস্থা চালু হয়েছিল। তবে, করোনা চলে গিয়েছে কিন্তু সেই ব্যবস্থা আজও চলছে। এখন অনলাইনে জামা-কাপড়-খাবারের পাশাপাশি চলে আসে ওষুধ। ফলত, অনেকাংশেই সুবিধা হয় সাধারণের। কিন্তু এর জেরে কমছে ইচ্ছামতো ওষুধের দাম। আর সেই অভিযোগ তুলে এবার প্রতিবাদে সামিল ওষুধের দোকানদারদের সর্ববৃহৎ সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (এআইওসিডি)। ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের (Strike)।