প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যে স্থগিত CSIR-UGC-NET পরীক্ষা! – Bengali News | Nta postpones csir ugc net june 2024 exam due to unavoidable circumstances
নয়া দিল্লি: স্থগিত হয়ে গেল সিএসআইআর-ইউজিসি-এনইটি (CSIR-UGC-NET) পরীক্ষা। ২৫ ও ২৭ জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার (২১ জুন), এই পরীক্ষা আপাতত স্থগিত করা হল বলে জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তারা জানিয়েছে, ‘অনিবার্য পরিস্থিতি’ এবং ‘লজিস্টিক সমস্যা’র কারণে এই পরীক্ষা আপাতত স্থগিত রাখা হল। এই পরীক্ষার সংশোধিত সময়সূচী পরে এনটিএ-র সরকারি ওয়েবসাইটে ঘোষণা করা হবে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে জুনিয়র ফেলোশিপ প্রোগ্রামের জন্য প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হয় এই পরীক্ষার মাধ্যমে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।