কোনও ঝুঁকি নয়, ভোট গোনার অনেক আগেই এ বার হাজিরা এজেন্টদের
এই সময়, কোচবিহার: কোচবিহার জেলার ন’টি বিধানসভা কেন্দ্রের ফলাফল ঘোষণার প্রাক্কালে কোনও ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল ও বিজেপি। সোমবার সকাল থেকে ভোটগণনা শুরু হওয়ার কথা থাকলেও, রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে রবিবার থেকেই তাদের সমস্ত কাউন্টিং এজেন্টকে জেলা সদরে নিয়ে এসে রাখার ব্যবস্থা করে ফেলেছে। মূলত গ্রামীণ এলাকা থেকে আসা কর্মীদের যাতায়াতের সমস্যা দূর করতে উদ্যোগ নিচ্ছে দলগুলো। শেষ মুহূর্তে কোনও এজেন্টের অনুপস্থিতি যাতে দলের ফলাফলে প্রভাব ফেলতে না পারে, সেই লক্ষ্যেই এমন আগাম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দলীয় কার্যালয়, ক্লাব ঘর এমনকী বেসরকারি ভবন ও লজ ভাড়া করে এই বিপুল সংখ্যক এজেন্টদের থাকার ব্যবস্থা করা হয়েছে।