আর্থিক অপরাধ আঘাত করে দেশের অর্থনৈতিক কাঠামোয়, রুইয়ার সহযোগীর আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

আর্থিক অপরাধ আঘাত করে দেশের অর্থনৈতিক কাঠামোয়, রুইয়ার সহযোগীর আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টের

Spread the love

আগাম জামিনের আবেদন জানানোর সময়ে ওই অভিযুক্তর আইনজীবীর দাবি, এ রকমই অন্য একটি মামলার প্রধান অভিযুক্ত হিসেবে পুলিশ যাঁদের চিহ্নিত করেছে, সেই রুইয়া পরিবারকে হাইকোর্টই আগাম জামিন দিয়েছিল। তবে দীর্ঘ শুনানির পরে হাইকোর্ট জানায়, এ ক্ষেত্রে অভিযুক্ত কেবল প্রতারণায় চূড়ান্ত সুবিধাভোগী নন, তিনি এই অপরাধের অন্যতম প্রধান কারিগর বলেও অভিযোগ রয়েছে। আদালতের বক্তব্য, প্রতারণার টাকা বিদেশে পাচার এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মতো বিভিন্ন মাধ্যমে পাঠানোর সময়ে তাঁকে প্রায় হাতেনাতে ধরা হয়। আদালত স্মরণ করিয়ে দেয়, বহু মানুষের ক্ষতি করে এমন আর্থিক অপরাধ আলাদা গুরুত্বের দাবি রাখে, এ ধরনের আর্থিক অপরাধ রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোকে আঘাত করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *