শ্রুতির দৌড় নিয়ে সমালোচনা, কোন ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি সামনে আনলেন? - 24 Ghanta Bangla News
Home

শ্রুতির দৌড় নিয়ে সমালোচনা, কোন ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি সামনে আনলেন?

Spread the love

শ্রুতির দৌড় নিয়ে সমালোচনা, কোন ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি সামনে আনলেন?
‘জোয়ারভাঁটা’ ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়ে নিচ্ছেন শ্রুতি দাস। সম্প্রতি এই ধারাবাহিকে ছদ্মবেশে দেখা গিয়েছে শ্রুতিকে। সেখানে এক বৃদ্ধার লুকে দেখা যায় শ্রুতিকে। একটা দৌড়ের দৃশ্য ছিল। তার জন্য সমালোচনার মুখে পড়েছেন শ্রুতি। এ কেমন দৌড়, এমন মন্তব্য করেছেন একজন দর্শক সোশ্যাল মিডিয়াতে।
এই সমালোচনার উত্তর দিতে গিয়ে অভিনেত্রী লিখলেন, ” জীবনে কখনও কাউকে কোনওদিন ক্ল্যারিফিকেশন দিইনি। কিন্তু ‘জোয়ারভাঁটা’ নিয়ে সবাই এতো অবসেসড যে, এমন একটি বিষয় যেটা অনেকেই জানেন না,বছর শেষে তাদের প্রথম বার একটু জানিয়ে যাই। ২০১৮ সালে কাটোয়ায় হওয়া একটি বাইক দুর্ঘটনায় আমার বাঁ পাটি এমন হয়ে যায়। (সফট টিস্যু ইনজ্যুরিতে পায়ের কী অবস্থা তার ছবি দিয়েছেন অভিনেত্রী) দীর্ঘদিন চিকিৎসা চলেছে।এখনও মাঝে মাঝে ফিজিওথেরাপি চলে। এটা সম্পূর্ণ কিওর হওয়ার নয়।”
শ্রুতি যোগ করেছেন, ”সে যাই হোক,নিশাকে সবাই এতো ভালোবাসেন তাই তার দৌড়ানোটাও তারা পারফেক্ট চান, কিন্তু সরি, এটা আমার হাতে নেই, আমার বাঁ পায়ে ব্যালেন্স এর অভাব,কোমরের L4 L5 এর মাঝে গ্যাপ বিভিন্ন কারণে আমি অভিনয় সাবলীলভাবে করার চেষ্টা করলেও শারীরিকভাবে আমি অনেক কিছুই দাঁতে দাঁত চেপে করি, যেগুলো আমার করা বারণ। পা বেঁকে যাওয়া, শিরায় টান,পা ফুলে যাওয়া,নীল হয়ে যাওয়া। এগুলো আমার কাছে জলভাত। বিশেষত শীতকালে। যাইহোক,
অনেকের অনেক মন্তব্য দেখছি আমার ভাইরাল হওয়া একটি বুড়ি সাজের দৌড় দেখে। এ কেমন দৌড়! নায়িকার ওজন বেড়ে গেছে তাই দৌড়তে পারেনা! কচ্ছপের মতো দৌড়ায়! এই সেই। আজ ও হয়তো এই অজানা কাহিনী আমি জানাতাম না
কারণ ২০১৮ আমায় অনেক ভাবে শেষ করেছে, যার মাশুল রোজ গুনি,কিন্তু আজ যারা নিশাকে নিয়ে কন্সার্ন্ড তাদের শ্রুতিকে চেনা অত্যাবশ্যক বলে আমি মনে করি। সবাই সুস্থ থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *