পড়ুয়াদের স্কুলে ফেরাতে হাজিরা খাতা হাতে দুয়ারে হাজির শিক্ষক
প্রায় চার দশকের পুরোনো বাঁকুড়া শহরের প্রতাপবাগানের এই স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এক হাজারের বেশি পড়ুয়া রয়েছে, যাদের অধিকাংশই প্রান্তিক পরিবারের। বৃহস্পতিবার প্রধান শিক্ষক সাধনচন্দ্র ঘোষের নেতৃত্বে শিক্ষকেরা শহর সংলগ্ন বদড়া, হরিয়ালগাড়া ও নবজীবনপুর গ্রামে যান। সেখানে পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুলে যাওয়ার গুরুত্ব বোঝান এবং কেন নিয়মিত উপস্থিতি কমছে, তা খতিয়ে দেখেন।