দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে যমজ শিশু - 24 Ghanta Bangla News
Home

দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে যমজ শিশু

Spread the love

আলিফা ও রায়নার মা শনিবার বলেন, ‘জন্ম থেকে অন্ধ ছিল। ভেবেছিলাম কখনও দেখতে পাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়ে হায়দরাবাদে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। আমার সন্তানরা দেখতে পাবে দুনিয়া।’ অভিষেক নিজেও শনিবার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সংবাদমাধ্যমের শিরোনাম দিয়ে জীবনের কিছু জয় মাপা যায় না, শিশুদের দৃষ্টিশক্তি ফিরিয়ে সেই জয় পাওয়া যায়। সেবাশ্রয়ের দায়বদ্ধতা বজায় রেখে আট মাসের যমজ আলিফা ও রায়না খাতুনের দৃষ্টিশক্তি ফেরানোর জন্য সফল অস্ত্রোপচার হয়েছে। পৃথিবীকে প্রথম দেখতে পাওয়া মেডিক্যাল সাফল্যের থেকেও বড় বিষয়। এদের পরিজনদের আনন্দ মনে করিয়ে দেয়, কেন সেবাশ্রয়ের পথ চলা গুরুত্বপূর্ণ।’ আলিফা ও রায়না খাতুনের সঙ্গে তাদের মায়ের একটি ভিডিয়ো অভিষেক এক্স হ্যান্ডলে এ দিন পোস্ট করেছেন। সেবাশ্রয় শিবির থেকে রেফার হওয়ার বহু রোগীর জন্য ভিন রাজ্যে আগেও চিকিৎসার ব্যবস্থা করেছেন অভিষেক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *