SIM কতদিন রিচার্জ না করলে বন্ধ হয়ে হবে আপনার SIM? বড় তথ্য দিল TRAI, না জানলে সমস্যায় পড়তে পারেন... - Bengali News | SIM Deactivation Rules: How Many Days Without Recharge Before Your Number Is Blocked? - 24 Ghanta Bangla News
Home

SIM কতদিন রিচার্জ না করলে বন্ধ হয়ে হবে আপনার SIM? বড় তথ্য দিল TRAI, না জানলে সমস্যায় পড়তে পারেন… – Bengali News | SIM Deactivation Rules: How Many Days Without Recharge Before Your Number Is Blocked?

Spread the love

নয়া দিল্লি: সবার হাতে হাতে মোবাইল ফোন। বর্তমান সময়ে মোবাইল নম্বর আর শুধু ফোন করার মাধ্যমটুকু নয়, এখন ব্যাঙ্কিং সার্ভিস থেকে ওটিপি ভেরিফিকেশন আসে রেজিস্টার মোবাইল নম্বরেই। এবার হঠাৎ যদি আপনার সিম কার্ড (SIM Card) বন্ধ হয়ে যায়, তাহলে জরুরি কাজ আটকে যেতে পারে।কতদিন রিচার্জ না করলে আপনার মোবাইল নম্বর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে? টেলিকম সংস্থা এবং ট্রাই (Telecom Regulatory Authority of India) এই বিষয়ে স্পষ্ট নিয়ম বেঁধে দিয়েছে।

কতদিন রিচার্জ না করলে সিম কার্ড বন্ধ হয়ে যায়?

ট্রাই (TRAI)-এর নিয়ম অনুযায়ী, কোনও প্রিপেড সিম ৯০ দিন পর্যন্ত ব্যবহার না হলেও, সক্রিয় থাকে। ৯০ দিন কোনও ব্যবহার না করা হয়, অর্থাৎ কল, এসএমএস (SMS), ডেটা রিচার্জ না থাকলে, কোম্পানি ব্যালেন্স থেকে ২০ টাকা কেটে নিয়ে আরও ৩০ দিনের জন্য সিমের মেয়াদ বাড়াতে পারে। তবে যদি ব্যালেন্স ২০ টাকার কম থাকে, তাহলে সিম ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। অনেক কোম্পানিই ১৫ দিনের গ্রেস পিরিয়ড দেয় রিচার্জ করার জন্য।

কী কী পরিষেবা বন্ধ হয়ে যায়?

রিচার্জ শেষ হয়ে গেলে, প্রথমেই বন্ধ হয় আউটগোয়িং সার্ভিস। অর্থাৎ আপনি কাউকে আর ফোন করতে পারবেন না। পাশাপাশি এসএমএস (SMS) পরিষেবাও বন্ধ হয়ে যায়। এই সময়ের মধ্যে ইনকামিং কল ও এসএমএস পরিষেবা চালু থাকে। রিচার্জ করলে আবার সব পরিষেবা চালু হয়ে যায়।

যদি এই সময়ের মধ্যে রিচার্জ না করা হয়, তাহলে ইনকামিং সার্ভিসও বন্ধ হয়ে যায়। এসএমএস আসাও বন্ধ হয়ে যায়। কোনও কিছুর ওটিপি আসে না আর। অর্থাৎ মোবাইলে নেটওয়ার্ক থাকলেও, তাতে কোনও পরিষেবা পাওয়া যায় না।

টেলিকম সংস্থাগুলি সাধারণত ৬০থেকে ৯০ দিন পর্যন্ত সিম কার্ড নিষ্ক্রিয় রাখে। এরপরও রিচার্জ না হলে নম্বরটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় এবং সেই নম্বর অন্য গ্রাহককে দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *