Navratri 2025: দ্বিতীয়াতে পূজিত হবেন দেবী ব্রহ্মচারিণী! কে তিনি, ৯ রূপের মধ্যে এই রূপের কী মাহাত্ম্য? - Bengali News | Goddess Brahmacharini will be worshipped in the second day of Navratri, Who is she, know all about this form among the 9 forms - 24 Ghanta Bangla News
Home

Navratri 2025: দ্বিতীয়াতে পূজিত হবেন দেবী ব্রহ্মচারিণী! কে তিনি, ৯ রূপের মধ্যে এই রূপের কী মাহাত্ম্য? – Bengali News | Goddess Brahmacharini will be worshipped in the second day of Navratri, Who is she, know all about this form among the 9 forms

Spread the love

পরনে সাদা শাড়ি, ডান হাতে জপমালা, বাঁ হাতে কমণ্ডলু, দেবী ব্রহ্মচারিণী। নবরাত্রির দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয়াতে এই রূপেই পূজিত হন আদ্যাশক্তি মহামায়া। তাঁর ৯ রূপের মধ্যে একটি এই ব্রহ্মচারিণী রূপ। কী সেই রূপের মাহাত্ম্য?

দেবী ব্রহ্মচারিণীর নানা অবতারের হদিশ পাওয়া যায়। অনান্য অবতারে দেবী দুর্গার চুল সাধারণত খোলা থাকে, তিনি মুক্তকেশী। অথচ দেবী ব্রহ্মচারিণীর বিগ্রহের আলুলায়িত চুল থাকে চূড়াবদ্ধ করে বাঁধা।

পৌরাণিক মতে, মহাদেবকে স্বামীরূপে পেতে কঠোর তপস্যায় বসেছিলেন দেবী পার্বতী। মহাদেব তখন যোগীপুরুষ, তপস্যারত। ব্রহ্মার থেকে বর পেয়ে তারকাসুরের আক্রমণে বিপর্যস্ত দেবতারা। একমাত্র পার্বতী-শিবের মিলন থেকে উৎপন্ন সন্তান পারে তারকাসুরকে বধ করতে। তাই তাঁদের মিলন উপযুক্ত পরিবেশ গড়ে তুলতেই হবে। তাঁর আগে প্রয়োজন তাঁদের বিবাহের। দেবতারা সম্মিলিত ভাবে শরণাপন্ন হলেন কামদেবের।

মদনদেবের বাণে বিদ্ধ হয়ে তপস্যাভঙ্গ হল মহাদেবের। দিব্য দৃষ্টিতে সব দেখে ক্ষুব্ধ হলেন মহাদেব। তাঁর তৃতীয় নয়নের ক্রোধাগ্নিতে ভস্মীভূত হয়ে গেলেন কামদেব।

এদিকে পার্বতীর কঠোর তপস্যায় ততক্ষণে মন নরম হয়েছে মহাদেবের। তবু দেবীর পরীক্ষা নিতে ছদ্মবেশে হাজির হলেন পার্বতীর সামনে। ইচ্ছে করে মহাদেবের নামে কুকথা বলেন। তবু তাঁর মন টলানো যায়নি। অবশেষে পার্বতীকে বিয়ে করেন মহাদেব। তাঁদের মিলনে জন্ম নেয় কার্তিকেয়। দেবসেনাপতি হয়ে তারকাসুরকে বধ করেন তিনি। মহাদেবের জন্য তপস্যারত দেবী ব্রহ্মচারিণী রূপের পূজা হয় নবরাত্রির দ্বিতীয় দিনে।

বিশ্বাস, দেবী ব্রহ্মচারিণীর উপাসনা করলে আত্মসংযম বাড়ে। অধ্যবসায় এবং সাধনা পারে মানুষকে সাফল্য এনে দিতে। ব্রহ্মচারিণী ভক্তদের জ্ঞান, বৈরাগ্য এবং সাহস প্রদান করে।

কীভাবে পুজো করবেন?

ভগবান গণেশের পুজো দিয়ে শুরু হয় দেবী ব্রহ্মচারিণীর পুজো। পুজোর সামগ্রীতে থাকে ফুল, চন্দন এবং হলুদ সুতো। দেবী ব্রহ্মচারিণীর পুজোতে সাদা কিংবা হলুদ বস্ত্র পরা শুভ বলে মনে করা হয়। দেবী ব্রহ্মচারিণীকেও সাদা কিংবা হলুদ বস্ত্র অর্পণ করা ভাল। দেবীকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে পুজো শুরু করুন। দেবীকে দুধের তৈরি কোনও মিষ্টি ভোগ দিন। দূর্গা সপ্তশতীর পাঠ করুন। শেষে দেবীর আরতি করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *