সকাল হতেই হঠাৎ ফোনে ‘মেসেজ অ্যালার্ট’, তবে কি আসছে কোনও বিপদ? - 24 Ghanta Bangla News
Home

সকাল হতেই হঠাৎ ফোনে ‘মেসেজ অ্যালার্ট’, তবে কি আসছে কোনও বিপদ?

Spread the love

কেন করা হয়েছে এই ট্রায়াল?

ভারত সরকার দেশ জুড়ে এই ট্রায়াল রান চালাচ্ছে। এর প্রধান উদ্দেশ্যই হলো, হঠাৎ কোনও দুর্যোগ পরিস্থিতি হলে কতটা দ্রুত এই মেসেজ জনগণকে সাবধান করতে পারবে, তা পরীক্ষা করা। পাশাপাশি, এই সতর্কাবার্তা পাঠিয়ে জনগণকে আরও সচেতন করা হচ্ছে।

গত ফ্রেব্রুয়ারি মাসেও এমনই মেসেজ অ্যালার্ট পাঠানো হয়েছিল। তখনও এটি একটি ট্রায়ালই ছিল। সরকারের তরফে আরও জানানো হয়েছে, এই রকম একই বার্তা একাধিকবারও আসতে পারে। তাই জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভারতের এই নতুন Cell Broadcast ব্যবস্থা ভবিষ্যতে ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দিয়ে কোটি কোটি মানুষের নিরাপত্তা বাড়াতে আরও সাহায্য করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *