মধ্যপ্রদেশ হাইকোর্টে স্বামী অদলবদলের দাবি দুই বোনের! - 24 Ghanta Bangla News
Home

মধ্যপ্রদেশ হাইকোর্টে স্বামী অদলবদলের দাবি দুই বোনের!

Spread the love

দুই বোনের অদ্ভুত সমঝোতা

সবচেয়ে চমকপ্রদ বিষয়টি ঘটে এর পরেই। মায়ারামের স্ত্রীও (ওই মহিলার বোন) আদালতে জানান, দিদি তাঁর স্বামীর সঙ্গে থাকলে তাঁর কোনও আপত্তি নেই। বদলে তিনি দিদির স্বামীর সঙ্গে সংসার করতে চান! দুই বোনই জানান, তাঁরা নিজ নিজ সংসারে অসুখী। তাই স্বামী বদলে সংসার করতে চান।

এই স্বীকারোক্তির পরে আদালত জানায়, দুই মহিলাই প্রাপ্তবয়স্ক এবং তাঁরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারেন। এটি সম্পূর্ণ পারিবারিক একটি বিষয়। কোনও অপরাধের ঘটনা নয়। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেয় হাইকোর্ট। তবে দুই পরিবারে মিলে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নিয়েছে, তা জানা যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *