নীলগাইকে বাঁচাতে গিয়ে উল্টে গেল বাস, মৃত্যু ২ মহিলার
পুলিশ সূত্রে খবর, শনিবার এই দুর্ঘটনা ঘটেছে গুজরাটের জুনাগড় (Junagadh) জেলায়। রাস্তায় এসে পড়ে একটি নীলগাই। ওই প্রাণীকে বাঁচাতে গিয়েই উল্টে যায় পুণ্যার্থী বোঝাই বাসটি।
সূত্রের খবর, ওই বাসে ছিলেন ৪০ জন যাত্রী। ভাবনগর এলাকা থেকে দ্বারকা (Dwarka) এবং সোমনাথ (Somnath) যাচ্ছিলেন তাঁরা।