Jalpaiguri: রিসর্টে নেশা করিয়ে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতা পুলিশে যেতেই আর খোঁজ নেই তৃণমূল নেতার ভাইয়ের | Allegation of abuse against a woman lodged against the brother of a Trinamool leader in Jalpaiguri - 24 Ghanta Bangla News
Home

Jalpaiguri: রিসর্টে নেশা করিয়ে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতা পুলিশে যেতেই আর খোঁজ নেই তৃণমূল নেতার ভাইয়ের | Allegation of abuse against a woman lodged against the brother of a Trinamool leader in Jalpaiguri

Spread the love

জলপাইগুড়ি: নেশাগ্রস্ত অবস্থার সুযোগ নিয়ে ধর্ষণ। সেই সময়ের ভিডিয়ো করে ব্ল্যাকমেল করার অভিযোগ তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে। সুবিচার চেয়ে প্রশাসনের দারস্থ নির্যাতিতা। সূত্রের খবর, বিয়ের প্রতিশ্রুতি দিয়েই ওই যুবতীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল অভিযুক্ত। অভিযোগ, তারপর ঘুরতে যাওয়ার নাম করে একটি রিসর্টে নিয়ে গিয়ে মাদক দ্রব্য খাওয়ানো হয়। তারপরই তাঁকে নেশাগ্রস্ত অবস্থাতেই ধর্ষণ করা হয়। এখানেই শেষ নয়, সেই ভিডিয়ো তুলে রেখে পরবর্তীতে তাঁকে লাগাতার ব্ল্যাকমেলও করা হয়। ওই ভিডিয়ো দেখিয়েই পরবর্তীতেও একাধিকবার যুবতীকে ধর্ষণ করা হয়। প্রতিবাদ করলে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। 

সমস্ত অভিযোগই উঠেছে জলপাইগুড়ি ক্রান্তি ব্লকের এক তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে। স্বভাবতই তা নিয়ে রাজনৈতিক মহলেও চাপানউতোর চলছে। দীর্ঘদিন আতঙ্কের মধ্যে দিন কাটানোর পর অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। প্রথমে ইমেলের মাধ্যমে অভিযোগ জানান তিনি। পরবর্তীতে পরে জলপাইগুড়ি জেলা আদালতের আইনজীবী রঞ্জিত বর্মনের সঙ্গে জলপাইগুড়ি এসপি অফিসে গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযুক্তের কঠোর শাস্তিরও দাবি তুলেছেন। যদিও বর্তমানে কোনও খোঁজ মিলছে না অভিযুক্ত যুবকের। 

নির্যাতিতার অভিযোগ, আগে প্রতিবাদ করলেই অভিযুক্ত তাঁকে বারবার মারধর করতেন। এমনকী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুনেরও হুমকি দেওয়া হয়েছিল। এমনকি থানায় অভিযোগ করতে গেলে থানার চত্বরেই গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন নির্যাতিতা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *