কাশ্মীরে মৃত্যু বাংলার জওয়ানের, কারণ নিয়ে ধন্দে পরিবার - 24 Ghanta Bangla News
Home

কাশ্মীরে মৃত্যু বাংলার জওয়ানের, কারণ নিয়ে ধন্দে পরিবার

Spread the love

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীর থেকে মা মল্লিকা মন্ডলের সঙ্গে ফোনে কথা বলেন অনুপম। পরিবারের দাবি, সে দিনই রাতে সেনার তরফে অনুপমের বাড়িতে ফোন আসে। কিন্তু ঘুমিয়ে পড়ায় তিনি সেই ফোন ধরতে পারেননি। শুক্রবার ফের সেনাবাহিনীর পক্ষ থেকে অনুপমের বাড়িতে যোগাযোগ করা হয়। তখনই পরিবারকে জানানো হয়, অনুপম মণ্ডল মারা গিয়েছেন। ছেলের মৃত্যুসংবাদে ভেঙে পড়েছেন বাবা রামপ্রসাদ মণ্ডল, মা মল্লিকা মণ্ডল। শোকস্তব্ধ পরিবারের বাকি সদস্যরা। শুক্রবার পর্যন্ত মৃত্যুর কারণ তাঁরা জানেন না বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *