গত ম্যাচে হারের ক্ষত ভুলে রাজস্থানের বিরুদ্ধে দাপুটে জয় দিল্লির - 24 Ghanta Bangla News
Home

গত ম্যাচে হারের ক্ষত ভুলে রাজস্থানের বিরুদ্ধে দাপুটে জয় দিল্লির

Spread the love

রিয়ান পরাগের ঝড়ো ইনিংসেও রক্ষা পেল না রাজস্থান। রাহুল-নিসাঙ্কাদের দাপটে ২২৫ তাড়া করে জিতে প্লে-অফের আশা টিকিয়ে রাখল দিল্লি।

Kolkata, May 1: আইপিএল ২০২৬-এ সর্বনিম্ন রান করা থেকে দু’শোর উপর রান তাড়া করা। এ যেন ৩৬০ ডিগ্রি পরিবর্তন দিল্লি শিবিরে। শুক্রবার রাজস্থানের ঘরের মাঠে ৭ উইকেটে তাদেরই প্রতিহত করে দিল্লি ক্যাপিটালস। আর এভাবেই প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল লোকেশ রাহুলরা।

আরও পড়ুন: ঘরের মাঠে গুজরাটের জয়, শীর্ষে উঠতে পারল না বেঙ্গালুরু

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান অধিনায়ক রিয়ান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৫ রান করে রাজস্থান। না, এদিন রান পাননি বৈভব, যশস্বী। তার বদলে নিজের নামের সঙ্গে সুবিচার করেছে অধিনায়ক রিয়ান পরাগ। তাঁর ৫০ বলে ৯০ রানের ইনিংসটি আজ এই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৮টি চার ও ৫টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস। এছাড়া অবদান রাখেন ধ্রুব জুরেল (৪২), রবীন্দ্র জাদেজা (২০), ডোনোভান ফেরেইরা (৪৭)।

আরও পড়ুন: ফাস্ট বোলার গড়ার বড় উদ্যোগ ! প্রজেক্ট ‘গতিতে’ গতি পাবে বাংলার ক্রিকেট?

জবাবে রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচটি জিতে যায় দিল্লি। পাথুম নিসাঙ্কা ৩৩ বলে ৬৩, কে এল রাহুল ৪০ বলে ৭৫, নীতীশ রানা ১৭ বলে ৩৩, ট্রিস্টান স্টাবস ১১ বলে ১৮, আশুতোষ শর্মা ১৫ বলে ২৫ রান করতেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।

দিল্লির বোলিং বিভাগে অতিরিক্ত রান দিয়েছেন প্রায় সব বোলাররা। মাত্র ১টি করে উইকেট নেন কাইল, অক্ষর প্যাটেল, টি নটরাজন। ৩টি আউট করে দলের সর্বোচ্চ উইকেট শিকারি মিচেল স্টার্ক। একটিও উইকেট নেন কুলদীপ যাদবের ঝুলিতে। উল্টোদিকে, এদিন রাজস্থানের বোলিং ছিল নিষ্প্রভ। ৬ জন খেলোয়াড়কে দিয়ে বল করিয়েও কোনো লাভ হয়নি। ১টি করে উইকেট নেন জোফ্রা আর্চার, তুষার দেশপান্ডে, রবীন্দ্র জাদেজা।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *