অভিষেক আর বৈভবের হাড্ডাহাড্ডি টক্কর, অরেঞ্জ ক্যাপের দাবিদার দুই বাঁ হাতি - 24 Ghanta Bangla News
Home

অভিষেক আর বৈভবের হাড্ডাহাড্ডি টক্কর, অরেঞ্জ ক্যাপের দাবিদার দুই বাঁ হাতি

Spread the love

এই সময়: ‘এ বলে আমায় দ্যাখ, তো ও বলে আমায়!’

ঠিক এ ভাবেই ব্যাখ্যা করা যায় এ বারের আইপিএলে কমলা টুপির লড়াইয়ে অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর টক্কর। প্রথম ব্যাটার হিসেবে এ বার ৯ ম্যাচে ৪০০ রান করে বৈভব রাজস্থানের শেষ ম্যাচে কমলা টুপির মালিক হয়েছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ব্যাটে ঝড় তুলে ২৪ বলে ৪৫ করে অভিষেক টপকে যান বৈভবকে। আপাতত অভিষেকের মোট রান ৪২৫, তিনিই কমলা টুপির মালিক। বৈভবকে টপকে দুই নম্বরে চলে এসেছেন হেনরিখ ক্লাসেন (৪১৪)। এই মরশুমে ৩৫০ বা তার বেশি রান পেরিয়েছেন আর মাত্র দু’জন ব্যাটার। কেএল রাহুল ও বিরাট কোহলি। অর্থাৎ প্রথম পাঁচ জনের মধ্যে মাত্র একজন বিদেশি। এটা পরিষ্কার, অন্য বারের তুলনায় এ বার ব্যাটিংয়ে ভারতীয় ব্যাটাররাই চালকের আসনে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *