বাংলা গল্পে গ্রামজীবনের কথা বারবার এসেছে। তবে গল্পের মধ্যে গ্রামের সমাজের কথা আগের তুলনায় বেশি করে এসেছে সাতের দশক থেকে। যা সমকালীন সাহিত্যে যোগ করেছে এক অন্যতর মাত্রা। ১৯৭৭ থেকে ২০০৭ সময়কালের বিশিষ্ট গল্পকারদের সঙ্গে কথা বলেছেন গ্রন্থকার। সমাজ এবং তার প্রভাবে বদলাতে থাকে গল্পের গতিপ্রকৃতি নিয়ে লেখকদের সেই মতামতের সঙ্কলনই এই বই। সাধন চট্টোপাধ্যায়, […]