April 2026 - Page 236 of 244 - 24 Ghanta Bangla News
Home

Kalighat: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে প্রবল উত্তেজনা, গাড়ি বদলাতে হল অমিত শাহকে

কলকাতা: টানটান উত্তেজনা ভবানীপুরে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার আগেই উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির ঠিক সামনে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। কার্যত ঘিরে ফেলে পুলিশ। কনভয় থেকে নেমে যেতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ছোট গাড়িতে উঠে সংশ্লিষ্ট রাস্তা পেরতে হয় তাঁকে। সবিস্তারে আসছে…

Home

Amit Shah: বাংলায় থাকবেন ১৫ দিন, বিজেপির জয়ের শর্টকাট বলে দিলেন অমিত শাহ

কলকাতা: আজ ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দেবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁকে সমর্থন জানাতে দিল্লি থেকে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরার সভা মঞ্চ থেকে সরাসরি তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করলেন অমিত শাহ। বুধবার মালদহে সাত বিচারককে আটকে রাখার ঘটনারও কড়া নিন্দা করেন। এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন- আজ সকালে কিছু সাংবাদিকের ফোন […]

Home

WB Assembly Election 2026 : কালিয়াচকের ঘটনা বিজেপির গেমপ্ল্যান, সাগরদিঘি থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

সাগরদিঘি : সাগরদিঘি থেকে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াচকের ঘটনা বিজেপির গেম প্ল্যান। এমনই অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ সুপ্রিম কোর্ট ঠিক যা বলেছে, ঠিক বলেছে।” তাঁর আবেদন, লড়াইটা শান্তিপূর্ণভাবে করতে হবে। কারও প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করেছেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, বুধবার রাত থেকে উত্তপ্ত মালদহের […]

Home

SC On Kaliachak Case: ‘অত্যন্ত নিন্দনীয়’, কালিয়াচকের ঘটনার পর সুপ্রিম কোর্ট এবার রাজ্য ও কমিশনকে কী কী নির্দেশ দিল?

নয়া দিল্লি: কালিয়াচকের ঘটনায় এবার কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা যাতে সম্পূর্ণভাবে সুনিশ্চিত করা হয়, সে ব্যাপারে রাজ্য ও কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মন্তব্য, “মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি […]

Home

Indian Football : হংকংকে হারিয়ে পদোন্নতি, ক্রমতালিকায় বড় লাফ ভারতের!

কলকাতা : সদ্য সমাপ্ত হয়েছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার। অবশেষে হংকংকে হারিয়ে জয় এসেছে ভারতের। খালিদ জামিলের ছেলেরা আগের দিন হংকংকে হারিয়েছে ২-১ গোলে। কার্যত নিয়মরক্ষার ম্যাচ হলেও ভারতের কাছে এই জয় ছিল গুরুত্বপূর্ণ। এর আগে গ্রূপের বাকি ৫ ম্যাচে ভারতের ফলাফল ছিল শোচনীয়। ৫ ম্যাচ খেলে ২ হার ও ৩ ড্র করেছিল ভারত। অবশেষে শেষ […]

Home

SC On Kaliachak Case: মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, কালিয়াচকের ঘটনায় CBI বা NIA তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়া দিল্লি: কালিয়াচকের ঘটনায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ করল সুপ্রিম কোর্ট। আরও নজরদারির প্রয়োজন ছিল, মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী।বুধবার রাতে মালদহের কালিয়াচকের জুডিশিয়াল অফিসাররা যেভাবে হেনস্থার মুখে পড়ে, বৃহস্পতিবার সকালে গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চেই এই বিষয়টির […]

Home

Supreme Court on SIR: কমিশনের দায়িত্ব তারা কোথা থেকে ফোর্স আনবে, বিচারকদের রক্ষার দায়িত্ব আমাদের: সুপ্রিম কোর্ট

দিল্লি: মালদহে কালিয়াচক সাত বিচারককে ৮ ঘণ্টা আটকে রাখার অভিযোগ। মধ্যরাতে তাঁদের উদ্ধারে পরও কনভয়ে পাথর ছোড়ার অভিযোগ। সেই ঘটনা এবার উঠল সুপ্রিম কোর্টে। আরও নজরদারি প্রয়োজন ছিল, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। কোর্টের সওয়াল-জবাব এক নজরে… প্রধান বিচারপতি সূর্য কান্ত: আমি এই ঘটনার রাজনীতিকরণ করতে চাই না। কিন্তু আমরা রাত দু’টো পর্যন্ত খবর পেয়েছি। বিকেল […]

Home

Leander Paes : লিয়েন্ডারের মুখে মধুসূদনের বাণী, বাংলায় কী ভিডিয়ো বার্তা দিলেন প্রাক্তন টেনিস তারকা

কলকাতা : বাংলার ভোটের আগে দলবদল করেছেন লিয়েন্ডার পেজ়। তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা। বাংলার সঙ্গে লিয়েন্ডার পেজ়ের আত্মিক যোগ কতটা তা মনে করিয়ে দিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবার বাংলায় বার্তা দিয়ে নিজেকে আরও একবার বাংলার সন্তান, মাটির ছেলে বলে দাবি করলেন লিয়েন্ডার। তিনি আরও জানান, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করতে পেরে নিজেকে […]

Home

West Bengal Election 2026 Live: নতুন করে ফের উত্তপ্ত হচ্ছে মালদহ, BSF ক্যাম্পের সামনে জমায়েত, জাতীয় সড়ক অবরোধ

Live Assembly Election 2026 News Updates in Bengali: রাজ্যে এসেছেন অমিত শাহ। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসাবে আগেই মনোনয়ন দাখিল করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করবেন। শুভেন্দু ছাড়াও আরও একাধিক বিজেপি প্রার্থী রোড শো করবেন। শুভেন্দুর মনোনয়ন জমায় উপস্থিত থাকছেন অমিত শাহ। আজ নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী […]

Home

Firhad Hakim: মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ

সকাল সকালই ফিরহাদ হাকিম ও তাঁর কন্যা নামলেন প্রচারে। মর্নিং ওয়াকাদের সঙ্গে দেখা করলেন আলিপুর হর্টিকালচার গার্ডেনে। মুখ্যমন্ত্রীকে জেতানোর জন্য সেখানে উপস্থিত থাকা শিল্পপতি থেকে বিশিষ্টজনদের কাছে আবেদন করলেন। ববি বলেন, “এখানে সবাই মর্নিং ওয়াক করতে আসেন। তাই কোনও রাজনৈতিক কথা বলব না।” শুধু প্রত্যেকের সাথে জন সংযোগ করেছেন, আর মুখ্যমন্ত্রীকে জেতানোর কথা বলেছেন। এখানে […]