SC On Kaliachak Case: ‘অত্যন্ত নিন্দনীয়’, কালিয়াচকের ঘটনার পর সুপ্রিম কোর্ট এবার রাজ্য ও কমিশনকে কী কী নির্দেশ দিল? - 24 Ghanta Bangla News
Home

SC On Kaliachak Case: ‘অত্যন্ত নিন্দনীয়’, কালিয়াচকের ঘটনার পর সুপ্রিম কোর্ট এবার রাজ্য ও কমিশনকে কী কী নির্দেশ দিল?

Spread the love

SC On Kaliachak Case: ‘অত্যন্ত নিন্দনীয়’, কালিয়াচকের ঘটনার পর সুপ্রিম কোর্ট এবার রাজ্য ও কমিশনকে কী কী নির্দেশ দিল?

নয়া দিল্লি: কালিয়াচকের ঘটনায় এবার কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা যাতে সম্পূর্ণভাবে সুনিশ্চিত করা হয়, সে ব্যাপারে রাজ্য ও কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মন্তব্য, “মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং এসপি-র আচরণ অত্যন্ত নিন্দনীয়।” শীর্ষ আদালতের কড়া পর্যবেক্ষণ, “মালদহের ঘটনা রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতাকেও প্রকাশ করে। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং এসপি-র আচরণ অত্যন্ত নিন্দনীয় বলে জানায় আদালত।”

এদিন, রাজ্যের তরফ থেকে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল, গোপাল শঙ্করনারায়ণকমিশনের তরফ থেকে ডিএস নাইডু। বুধবার সন্ধ্যায় কালিয়াচকে হওয়া গোটা পরিস্থিতির বর্ণনা দেন কমিশনের আইনজীবী। সওয়াল করেন এজি তুষার মেহেতা।

কালিয়াচকের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ,

  • বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।

  • নির্বাচন কমিশনকে এই আধিকারিকদের বাসভবনেও নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে।

  • যদি কোনও বিচারবিভাগীয় আধিকারিক তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে কোনও প্রকার আশঙ্কাপ্রকাশ করেন, তবে সেই হুমকির বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখতে হবে এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

  • বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর দায়িত্ব যাতে তাঁরা নিরাপদে পালন করতে পারেন, সেজন্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে সমস্ত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হচ্ছে।

  • স্বরাষ্ট্র সচিব, ডিজেপি (DGP), জেলাশাসক এবং সমস্ত পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে যাতে এটি নিশ্চিত করা হয় যে—আপত্তি দাখিল বা শুনানির সময় দুই বা তিন জনের বেশি ব্যক্তিকে ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয় এবং ৫ জনের বেশি মানুষ যেন জমায়েত হতে না পারে। এই বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

  • মুখ্য সচিব, ডিজেপি এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

  • কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে প্রাপ্ত চিঠির প্রেক্ষিতে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই মর্মে মুখ্য সচিব, ডিজেপি, জেলাশাসক এবং এসএসপি-কে শোকজ।

  • এই সমস্ত আধিকারিকদের আগামী ৬ই এপ্রিল, বিকাল ৪টের সময় অনলাইনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *