সানি লিওনের দুঃখ ছিল, ভারতে তাঁকে কেউ অভিনেত্রী হিসেবে দাম দেয়নি। বরং শুধুই তাঁকে যৌনতার কাঠামোয় মেপেছে বলিউড। তবে তিনি যে ভালো অভিনেত্রী তাঁর প্রমাণ রয়েছে অনুরাগ কাশ্যপের কেনেডি ছবিতেই। কিন্তু সে ছবি তো আর তথাকথিত বলিউডের ছবি নয়! তাই এসব ভেবেই এবার দেশ ছাড়ার পরিকল্পনা করে ফেলেছেন সানি। বলিউড নয়, সোজা উড়ে যাচ্ছেন হলিউডে। […]